
বিনোদন ডেস্ক:নানা বিতর্কে জড়ানো, বেফাঁস মন্তব্যে বারবার খবরের শিরোনামে আসেন ‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী নোবেল। তার বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এই আদেশ দেন।এক নারীকে গোপন ছবি তুলে ব্ল্যাকমেইল, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।ভুক্তভোগী নারীর আইনজীবী সাজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘‘আদালতে উপস্থাপিত অভিযোগ ও প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এতে পর্ণোগ্রাফি অভিযোগ আনা হয়েছিলো। মামলাটি আদালতে গত বছরের ১৩ আগস্ট করা হয়। ঘটনা তদন্তে দায়িত্ব পেয়েছিলো পুলিশের তদন্ত সংস্থা পিবিআই।’’মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী অভিযোগ করেন নোবেল বিভিন্ন সময়ে তার গোপন ছবি তুলে সেগুলো ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতেন। অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে পারিবারিকভাবে নোবেলের সঙ্গে তার বিয়ের উদ্দেশ্যে এনগেজমেন্ট সম্পন্ন হয়। তবে শারীরিক সম্পর্কের জন্য নোবেল চাপ সৃষ্টি করলে তিনি তাতে সম্মতি দেননি।ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, পরবর্তীতে ওই গোপন ছবি দেখিয়ে নোবেল তাকে ভয়ভীতি প্রদর্শন করে ২০ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নেন। আইনজীবী সাজিদুল ইসলাম বলেন, আদালত এসব অভিযোগ আমলে নিয়ে নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.