বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মোহনপুরে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ

Reporter Name / ৯৭
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১:১৯ অপরাহ্ন

সিরাজুল ইসলাম রনি(রাজশাহী): রাজশাহীর মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে দুই ব্যক্তিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।রাজশাহী জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমের মাধ্যমে এ লিগ্যাল নোটিশটি পাঠান মোহনপুর উপজেলার আতানারায়নপুর গ্রামের বাসিন্দা মোহনপুর প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আসগর আলী সাগর।নোটিশে উল্লেখ করা হয়, গত ১৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে অভিযুক্তরা তাদের টিকটক অ্যাকাউন্টে মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে ‘ছাপড়ী ও ভিক্ষা করে খাওয়া লাগবে’-এমন মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার ও ভাইরাল করেন। এতে মোহনপুরের সাংবাদিকসহ সারা দেশের সাংবাদিক সমাজের মানহানি হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।লিগ্যাল নোটিশে বলা হয়, সাংবাদিকতা একটি মহান পেশা। এ ধরনের বক্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং কোটি টাকার মানহানির শামিল। এমতাবস্থায় অভিযুক্তদের আগামী ১০ দিনের মধ্যে মোহনপুরের সাংবাদিক মোঃ আসগর আলী সাগরসহ সারা দেশের সাংবাদিকদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে।নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা প্রার্থনা না করলে অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য নোটিশের অনুলিপি আইনজীবীর কার্যালয়ে সংরক্ষিত রয়েছে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com