বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

সাভারে ডিবি (উত্তর)-এর অভিযানে ৪ জন ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name / ১৩২
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ন

রুবেল হোসেন (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলার সাভার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী ও চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), উত্তর শাখা। ডিবি (উত্তর), ঢাকা জেলার পক্ষ থেকে জানানো হয়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন। গত ৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাভার থানাধীন খাগান এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— নয়ন খান (৪০), তোফাজ্জল হোসেন (৪২), মোঃ সবুজ শেখ (২৮) এবং মোঃ বদর শেখ (৪০)। তারা সবাই বিভিন্ন জেলার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে সাভার ও আশুলিয়া এলাকায় বসবাস করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন যে, তারা সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের সিডিএমএস যাচাই করে দেখা গেছে— ১ নম্বর আসামীর বিরুদ্ধে ৩টি, ২ নম্বর আসামীর বিরুদ্ধে ২টি এবং ৪ নম্বর আসামীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ছিনতাইকারী ও চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com