বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

কেন বিয়ের আগে ডিম্বাণু সংরক্ষণ করেন অভিনেত্রীরা?

Reporter Name / ৯১
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৩১ অপরাহ্ন

বিনোদন ডেস্ক :-বলিউডে ডিম্বাণু সংরক্ষণ এখন আর নতুন কোনো বিষয় নয়। ক্যারিয়ার, ব্যক্তিগত সিদ্ধান্ত ও মাতৃত্ব-এই তিনের ভারসাম্য রাখতে অনেক অভিনেত্রীই অল্প বয়সে ডিম্বাণু সংরক্ষণের পথ বেছে নিচ্ছেন। এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মাত্র ৩০ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি মা হন।এবার এই বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ‘ব্যাডস অব বলিউড’ অভিনেত্রী মোনা সিং।অনেক নারী এখনই নয়, ভবিষ্যতে মা হওয়ার পরিকল্পনা করেন। চিকিৎসাবিজ্ঞানের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে। ফলে বেশি বয়সে মাতৃত্বের ক্ষেত্রে নানা জটিলতার সম্ভাবনাও বাড়ে। সেই ঝুঁকি কমাতেই অল্প বয়সে ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে।বর্তমানে সিনেমা ও ওটিটি-দুই মাধ্যমেই ব্যস্ত মোনা সিং এক সময় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। সেই সময়েই তিনি ডিম্বাণু সংরক্ষণ করান। মোনা জানান, তাঁর বাড়িতে নৈশভোজে আসা এক স্ত্রীরোগ চিকিৎসকের পরামর্শেই এই সিদ্ধান্ত নেন তিনি। তবে প্রক্রিয়াটি মোটেই সহজ ছিল না।অভিনেত্রীর কথায়, “শুরুর তিন থেকে ছ’মাস খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। শরীরে বাইরে থেকে হরমোন ঢোকানো হয়, ফলে পেট ফেঁপে যাওয়া বা শারীরিক অস্বস্তি হতে পারে। তবে এই কষ্টটা সাময়িক।”মোনা আরো বলেন, ডিম্বাণু সংরক্ষণ করানোর ফলে মাতৃত্বের সিদ্ধান্ত নিজের হাতে থাকে।শুধুমাত্র সন্তানের তাগিদে ভুল সিদ্ধান্ত নিয়ে বিয়ে করতে হয় না।২০১৯ সালে মোনা সিং বিয়ে করলেও এখনও তিনি ও তাঁর স্বামী পরিবার পরিকল্পনার পথে হাঁটেননি। অভিনেত্রীর মতে, সময় ও পরিস্থিতি বুঝে মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com