
স্টাফ রিপোর্টার,মমিনুল ইসলাম মুন:রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকসদৃশ উপাদান উদ্ধার করেছে র্যাব-৫। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার তালধারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন তালধারী এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গভীর রাতে একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে থাকা একটি স্বচ্ছ পলিথিনে বিস্ফোরকসদৃশ পদার্থ এবং অপর একটি নীল রঙের পলিথিনে ভাঙা কাঁচের গুঁড়া পাওয়া যায়।উপস্থিত সাক্ষীদের সামনে প্লাস্টিকের বস্তা থেকে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার এবং ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুঁড়া উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৫।এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.