
রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:| ১ মার্চ ২০২৬ রাজশাহীর দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ জিল্লুর রহমান (৫৫)-কে গ্রেফতার করেছে র্যাব-৫। আজ রবিবার (১ মার্চ) বিকেলে দুর্গাপুর থানাধীন শ্রীধরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিল্লুর রহমান দুর্গাপুর উপজেলার সিংগা মধ্যপাড়া গ্রামের মোঃ ওমর আলীর ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, সাজাপ্রাপ্ত এক আসামি শ্রীধরপুর এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। পরবর্তীতে আজ দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা। উল্লেখ্য, জিল্লুর রহমানের বিরুদ্ধে একটি মাদক মামলা চলমান ছিল। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.