
স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোরে ব্র্যাক ওয়াশা কর্তৃক আয়োজিত উপজেলা ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ ১মার্চ সকাল ১১ টায় উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব নাঈমা খান, উপজেলা নির্বাহী অফিসার। উক্ত অনুষ্ঠানে ওয়াশ ইন স্কুল প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)-এর প্রতিনিধি, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ। সভায় ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন (WASH), এমএইচএম (MHM), হ্যান্ডওয়াশিং স্টেশন এবং ড্রিংকিং ওয়াটার পয়েন্ট স্থাপন ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্র্যাকের পক্ষে সভায় উপস্থিত ছিলেন BDC, জেলা ব্যবস্থাপক মোঃ সুলতান উদ্দিন, নাফিজ ওয়াউ জুন, ওয়াশ স্পেশালিস্ট জেনুইন চাকমা ও মোঃ হাবিবুর রহমান, টেকনিক্যাল অফিসার মোঃ আসিব বিশ্বাস, কর্মসূচি সংগঠক মোঃ আসহান হাবিব এবং সামিয়া তাবাচ্ছুম।সভায় সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের সফল বাস্তবায়ন ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম, ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( প্রকাশক ও সম্পাদক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.