
সারোয়ার হোসেন:পরিবেশ ও জলবায়ু মোকাবেলায় তানোরে তরুণ উদ্যোক্তা ওমর ফারুকের নেতৃত্বে প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়েছে। বুধবার সকাল থেকে তালন্দ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এসব ফলদ ও বনজ গাছ রোপন করা হয়। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ইলামদহী জামে মসজিদের পেশ ইমাম কামরুল ইসলাম, সমাজসেবক দুরুল ইসলাম, ইব্রাহিম, আকাশ,রহিদুল ইসলাম। জানা গেছে, তরুণ উদ্যোক্তা ওমর ফারুক পেশায় একজন কৃত্রিম প্রজজন কর্মী। সে রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে বিএ অর্নাস পাশ করে বসে না থেকে বিভিন্ন উদ্যোগ নিয়ে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে ওমর ফারুক পরিবেশ ও জলবায়ু মোকাবেলায় অসাধারণ অবদান রাখায় পুরস্কারে ভূষিত হয়েছেন। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী। তরুণ উদ্যোক্তা ওমর ফারুক বলেন,আমি লেখা পড়ার পাশাপাশি অনেক আগে থেকেই সমাজসেবামূলক কার্যক্রমের সাথে জড়িত রয়েছি। বর্তমানে আমি কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে কাজ করছি। সেই সাথে তরুণদের সঙ্গে নিয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করে যাচ্ছি।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.