
পাভেল ইসলাম মিমুল:রাজশাহীতে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ও কর্মচারীদের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) নগরীর একটি স্থানীয় রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বোয়ালিয়া থানা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী থানা শিক্ষা অফিসার মো. আব্দুল মোতালিব। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন বিদ্যালয়ের দপ্তরী ও কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য এবং ত্যাগের শিক্ষা দেয়। পেশাগত ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করে। বক্তারা এই মিলনমেলাকে কর্মক্ষেত্রে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বৃদ্ধির এক অনন্য মাধ্যম হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ দপ্তরী ও কর্মচারীদের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের ঐক্যবদ্ধ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম, ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( প্রকাশক ও সম্পাদক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.