
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫।রবিবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে র্যাব-৫ সিপিএসসি’র একটি আভিযানিক দল রাজশাহীর তানোর উপজেলার ৭ নম্বর চান্দুরিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। এ সময় মোস্তাফিজুর রহমান (৩১) নামে এক ব্যক্তিকে তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।র্যাব জানায়, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আসামির বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.