বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

ঈদের ইমাম নিয়োগ নিয়ে বিরোধ, জামায়াত কর্মীকে পায়ে খুঁচিয়ে হত্যা

Reporter Name / ১১৩
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. আলাউদ্দিন (৫৫) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে পা দিয়ে খুঁচে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. আলাউদ্দিন সাকোঁয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে। তিনি সাকোয়া বাকশৈল জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়রা জানান, আগামী ঈদুল ফিতরে ঈদগাহে ঈদের নামাজ পড়া ও কোন ইমাম পড়াবেন সেটাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে হট্রোগোল বাঁধে। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আলাউদ্দিন আসেন। তার ছেলেরাও সেখানে ছিলেন। এ সময় বাকবিতণ্ডা থেকে একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। জামায়াতে ইসলামীর মোহনপুর উপজেলা আমির মাওলানা জিএএম আব্দুল আওয়াল বলেন, সাঁকোয়া মাদরাসা মাঠে রাত সাড়ে ৭টার দিকে তাকে মারে। মসজিদের মুয়াজ্জিন ছিলেন তিনি। তাকে চেঞ্জ করবে এটা নিয়ে ঝামেলার সূত্রপাত। বিএনপির লোকজন তাকে চেঞ্জ করত। আগে ঠেলা মেরে ফেলে দেয়। এরপর পা দিয়ে খুঁচে মেরে ফেলেছে। এখন লাশ বাড়িতে আছে। আমরা এই হত্যার বিচার চাই। এদিকে, নিহতের এ ঘটনার প্রতিবাদে মোহনপুরের রাজশাহী-নওগাঁ মহাসড়কে গাছের গুড়ি এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। খুনের বিচারের দাবি জানিয়েছেন জামায়াত নেতাকর্মীরা। এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, স্থানীয়দের মিটিং ছিল। সেখানে আলাউদ্দিনের ছেলেরা গিয়েছিল। তবে তাদের নিয়ে আসার জন্য তিনি যান। এ সময় ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। তার মৃত্যুর পর উত্তেজনা তীব্র হয়। পরে থানা পুলিশ এবং পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ সেখানে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com