
নিজস্ব প্রতিবেদক:এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি নিউজপেপার ওনার এসোসিয়েশন বাংলাদেশ (নোয়াব)। আজ (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯-২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। সে হিসাবে ২০-২৪ মার্চ পর্যন্ত কোনও সংবাদপত্র প্রকাশিত হবে না। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। এই তারিখ ধরে এবার ঈদে সরকারি চাকরিজীবীরা ৭ দিনের ছুটি পাচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.