বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে বোরো পরিচর্যা ও আলু উত্তোলনের ধুম, বাড়ছে শ্রমিকের কদর

Reporter Name / ১১৬
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর উপজেলায় এখন বোরো ধানের মাঠ পরিচর্যা আর আলু উত্তোলনের মহোৎসব চলছে। একই সঙ্গে একাধিক কৃষিকাজ শুরু হওয়ায় এলাকায় শ্রমিকের সংকট দেখা দিয়েছে। বিলকুমারী বিলের বিস্তীর্ণ মাঠে এখন সবুজের সমারোহ। অন্যদিকে আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। তবে হিমাগার মালিকদের সিন্ডিকেট আর আলুর দরপতন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।বিলের জমিতে আগাছা পরিষ্কারে ব্যস্ত থাকতে দেখা যায় একদল আদিবাসী শ্রমিককে। শ্রমিক শ্যামলী ও আসমাউল জানান, তাঁরা চুক্তিতে আগাছা পরিষ্কারের কাজ করেন। বিঘা প্রতি ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা মজুরি নিলেও বর্তমান দ্রব্যমূল্যের বাজারে তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। কৃষক হাবিব জানান, রোপণ থেকে শুরু করে মাড়াই পর্যন্ত আদিবাসী শ্রমিকরাই প্রধান ভরসা। তবে এখন দৈনিক শ্রমিকের মজুরি ৫৫০ থেকে ৬০০ টাকায় ঠেকেছে।উপজেলার পাঁচন্দর ইউপির যশপুর গ্রামের আলু চাষি ইনছান জানান, ফলন ভালো হলেও বাজারে আলুর দাম নিয়ে তাঁরা শঙ্কিত। কয়েক দিন আগেও যে আলু ১২-১৩ টাকা কেজি ছিল, তা এখন ৯-১০ টাকায় নেমেছে। হিমাগার মালিকদের সিন্ডিকেটের কারণে প্রতিদিন দামের ওঠা-নামায় লোকসানের মুখে পড়ছেন প্রান্তিক চাষিরা।উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, চলতি মৌসুমে তানোরে ১২ হাজার ১৯০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যার মধ্যে ১৫০ হেক্টর জমির আলু ইতিমধ্যে উত্তোলন করা হয়েছে। অন্যদিকে বোরো চাষের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৫০০ হেক্টর নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত ৬ হাজার ৫০০ হেক্টর অর্জিত হয়েছে। আলু পুরোপুরি উত্তোলন হলে বোরোর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com