
টিপু সুলতান:রাজশাহীর তানোর উপজেলায় বজ্রপাতে সেন্টু আলী (৪৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। তিনি উপজেলার বাধাইড় ইউনিয়নের মাড়িয়া গ্রামের মৃত তাইফুর আলীর পুত্র। সোমবার (১৬ মার্চ) সকালে মাঠে কৃষি কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।ঘটনার খবর পেয়ে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সনাতন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা নিহত ব্যক্তির বাড়িতে খোঁজখবর নিতে ব্যস্ত সময় পার করছেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.