
নিজস্ব প্রতিবেদক:ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১২৭টি চালু কারখানার মধ্যে দুই হাজার ৮০টি পোশাক কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএমইএ। এতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে চালু রয়েছে মোট ২ হাজার ১২৭টি কারখানা। যার মধ্যে ঢাকায় এক হাজার ৭৮৫টি ও চট্টগ্রামে ৩৪২টি।
ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে দুই হাজার ১০৪টি কারখানা, যা শতকরা ৯৮ দশমিক ৯২ শতাংশ। এরমধ্যে রয়েছে ঢাকার এক হাজার ৭৬৭টি ও চট্টগ্রামের ৩৩৭টি কারখানা। ঈদ বোনাস পরিশোধ করেছে মোট দুই হাজার ৮০টি কারখানা, যা শতকরা ৯৭ দশমিক ৭৯ শতাংশ। এরমধ্যে রয়েছে ঢাকার এক হাজার ৭৫৩টি ও চট্টগ্রামের ৩২৭টি কারখানা।এছাড়া মার্চ মাসের অগ্রিম বেতন পরিশোধ করবে মোট ৮৭০টি কারখানা, যা শতকরা ৪০ দশমিক ৯০ শতাংশ। এরমধ্যে রয়েছে ঢাকার ৮৪০টি ও চট্টগ্রামের ৩০টি কারখানা।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.