
স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর উপজেলা ছাত্রদলের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সভাপতি সুলতান আহমেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬নং কামারগাঁ ইউনিয়নবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি সমাজের সকল স্তরের মানুষের প্রতি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।সুলতান আহমেদ, যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত এবং দলের দুর্দিনে কান্ডারী হিসেবে ভূমিকা রেখেছেন, তিনি বর্তমানে একজন বিশিষ্ট সমাজসেবক ও মানবতার ফেরিওয়ালা হিসেবে এলাকায় সুপরিচিত। পাশাপাশি তিনি ছাঐড় এইচ.এম. বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো যায়। তাই তিনি সবার প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.