
স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে বুধবার সকালের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খাঁন সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন থানার ওসি এসএম মাসুদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা;ওয়াজেদ আলী, উপজেলা প্রকৌশলী নুর নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, পাক হানাদার বাহিনী নিশ্চিত পরাজয় বুঝতে পেরে ২৫ মার্চ নির্বিচারে গণহত্যা চালায়। হাজার হাজার নিরীহ মানুষ কে তারা হত্যা করে। হত্যা লিলায় মেতে উঠে পাক বাহিনী। এত হত্যার পরও তাদের শেষ রক্ষা হয়নি। অবশেষে ২৬ মার্চ স্বাধীনতা অর্জন হয়। তারপর থেকে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে জাতি। এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে মিনি স্টেডিয়াম মাঠকে প্রস্তুত করা হয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে শহীদ মিনার। রাত ১২ টার পর থেকে যাদের আত্মত্যাগে লাল সবুজের পতাকা পেয়েছে তাদের কে গভীর শ্রদ্ধার সাথে সরন করতে প্রস্তুত জাতি। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.