
জনতার সময় ডেক্স:তানোরে অবৈধ ভাবে বিক্রির সময় ১শ' ৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করে সরকারী মুল্যে উপস্থিত গ্রাহকদের মধ্যে বিক্রি করে দেন এবং অবৈধ ভাবে তেল বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করে এভাবে যেন আর তেল বিক্রি না করেন সে নির্দেশনা দেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান তানোর পৌর এলাকার তালন্দ গ্রামে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বাড়ির পার্শ্বে উচ্চ মুল্যে জ্বালানি তেল ডিজেল ও পেট্রোল বিক্রির সময় তালন্দ গ্রামের ইদ্রিস আলীর পুত্র আমিনুল ইসলাম (৪৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন। গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে (জ্বালানী তেল বিক্রির লাইসেন্স না নিয়েই) বিভিন্ন এলাকা থেকে পেট্রোল ও ডিজেল সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন। বর্তমানে সারা দেশের ন্যায় তানোরেও জ্বালানী তেলের ডিজেল ও পেট্রোল সংকটের কারনে তিনি উচ্চ মুল্যে তা বিক্রি করছিলেন। তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, অবৈধ ভাবে উচ্চ মুল্যে জ্বালানী তের ডিজেল ও পেট্রোল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে ধরা হয়। সেখানে স্পটেই সরকারী মুলাে জব্দকৃত জ্বালানি তেল ডিজেল ও পেট্রোল উপস্থিত গ্রাহকদের মাঝে বিক্রি করা হয়েছে। এমন খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হবে বলেও জানান তিনি
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.