
স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোরে অবৈধ ভাবে গ্যাস মজুতের দায়ে ৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাঈমা খান। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে পৌর সদরের গোল্লাপাড়া বাজারের হাজি স্টোরের মালিক আতাউর রহমানকে এ ৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। জানা গেছে, হাজি স্টোরের মালিক আতাউর রহমান গ্যাস সিলিন্ডার যথাযথ ভাবে সরবরাহ না করে মজুত করে আসছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাজি স্টোরের মালিক আতাউর রহমানকে গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে ৫হাজার টাকা জরিমানা করেন। এতে করে নির্বাহী অফিসারের এমন সাড়াশি অভিযানে ভোক্তারা সন্তোষ প্রকাশ করেন এবং এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।উপজেলা নির্বাহী অফিসার নাঈম খান জানান, অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার, তেল মজুদ কারী ও বাড়তি দামে বিক্রি করলে কোন ছাড় দেয়া হবেনা। যারা এধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এ ধরনের অভিযান প্রতি নিয়তই পরিচালনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.