
সাজ্জাদ মাহমুদ সুইট:রাজশাহীর বাঘায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ রবিউল আউয়াল (৩৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার (৬ এপ্রিল, ২০২৬) রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার, এএসআই মোস্তাফিজুর রহমান ও নাহিদসহ পুলিশের একটি চৌকস টিম মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মহদীপুর গ্রামের মৃত জান মোহাম্মদের পুত্র রবিউল আউয়ালকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় তার তল্লাশি চালিয়ে অবৈধ নিষিদ্ধ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, আটককৃত রবিউলের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। এছাড়াও তিনি আরও জানান, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে কেউ পার পাবে না—এই কঠোর বার্তা দিয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। অপরাধ যত সংগোপনেই করা হোক না কেন, তার প্রমাণ মিলবেই। মাদক মুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.