
রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী মডেল থানাধীন বেনীপুর এলাকায় একটি গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত একটি অটো রিকশা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২:৩৭ মিনিটের দিকে মাছমাড়া বেনীপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বেনীপুর গ্রামের মো. রমজানের ছেলে মো. জাকির হোসেন (২২) প্রতিদিনের মতো গত রাতেও তার লাল রঙের ‘ডয়েডু’ ব্র্যান্ডের ব্যাটারিচালিত অটো রিকশাটি (মডেল: ১৬২ এ-এইচ ইয়ংগার-১) নিজস্ব গ্যারেজে রেখে তালাবদ্ধ করে দেন। গভীর রাতে অজ্ঞাতনামা চোরচক্র গ্যারেজের ৪টি তালা কেটে গাড়িটি নিয়ে চম্পট দেয়। গাড়ির মালিক মো. জাকির হোসেন জানান, "রাত ২:৩৭ মিনিটের দিকে চুরির ঘটনাটি ঘটে। সকালে গ্যারেজের তালা কাটা দেখে আমি স্তব্ধ হয়ে যাই। অনেক খোঁজাখুজি করেও এখনো গাড়ির কোনো সন্ধান পাইনি। এটিই আমার আয়ের একমাত্র উৎস ছিল।" এই ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্ভাব্য সকল জায়গায় সন্ধান করেও গাড়িটি না পেয়ে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, চুরির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং দোষীদের শনাক্তসহ চুরি হওয়া অটো রিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.