
স্টাফ রিপোর্টার :-রাজশাহীতে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বড় বনগ্রাম শেখপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অভিনব কায়দায় পরিত্যক্ত জমিতে সংরক্ষণকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শ্রী রাম সরকার রাম হলেন নগরীর বনগ্রাম শেখপাড়া এলাকার বাসিন্দা শ্রী নিমাই সরকারের ছেলে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যমতে একই এলাকায় আরও অভিযান পরিচালনা করে ৩৩ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় মামলার মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.