
স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর উপজেলার থানার মোড়ে খাবার পরিবেশনের সতর্কমূলক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গত(২৪মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করে তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টে সতর্কমূলক ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে আমি উপরদিকে তৃপ্তি হোটেলকে জরিমানা শেষে,ইওন আরো সুন্দর খাবার পরিবেশনের জন্য নির্দেশ দিয়েছেন এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা খান। অভিযানটি পরিচালনা করে তৃপ্তি হোটেলের পরিচালক নাহিদ আক্তার হিলটনকে হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুষ্ঠু ও সুন্দর খাবার পরিবেশন এর জন্য নির্দেশ দিয়েছেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা খান।এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৃপ্তি হোটেলের মালিককসহ তানোর উপজেলার বিভিন্ন হোটেলকে সতর্ক করেন এবং ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার নির্দেশ দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.