
বিশেষ প্রতিনিধিঃকুয়েতের সাবাহ আল নাসের এলাকায় বসবাসকারী এক কুয়েতি যুবক তার জাকরে (খামারে) গিয়ে দেখতে পান, চারজন ব্যক্তি জোরপূর্বক ঘোড়ার আস্তাবলে ঢুকে লোহা কাটার মেশিন দিয়ে দুটি উইন্ডো এসি খুলে নিচ্ছে। এই ঘটনা দেখার পর সাথে সাথে তিনি পুলিশ খবর দেন এবং সন্দেহভাজনদের নজরে রাখেন। পুলিশ চারজনকে গ্রেপ্তারের পর শনাক্ত করে যে- তাদের জন্মসাল: ১৯৯০, ১৯৮০, ১৯৬৬ ও ১৯৭৯। সবাই বাংলাদেশি নাগরিক বলে মনে করা হচ্ছে। জাকরের মালিকের বুদ্ধিমত্তায় বড় ধরনের চুরির ঘটনা নস্যাৎ হয়েছে। ঘটনায় আরও একজন জড়িত ছিল, যে একটি ধূসর রঙের মিতসুবিশি জিপ চালিয়ে পালিয়ে যায়।এখনও তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.