
ডেস্ক রিপোর্ট:ইসরাইলের রাজধানী তেল আবিবে রোববার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভকারীদের মধ্যে থেকে রাফায়েল প্নিনা নামে একজন বলেন, নেতানিয়াহু “সমাজকে ভেতর থেকে ধ্বংস করছেন” এবং একই সঙ্গে ইসরাইলের ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও ক্ষতিগ্রস্ত করছেন।তিনি আরও বলেন, “মানুষ এখন এই সরকার এবং পরবর্তী সরকার—দুজনের কাছ থেকেই জানতে চায়, ৭ অক্টোবর কী ঘটেছিল এবং এরপর কী হয়েছে। আমরা সবাই উত্তর পাওয়ার অধিকার রাখি।”অন্য এক বিক্ষোভকারী ও সামাজিক কর্মী লি হফম্যান-আগিভ বলেন, তিনি এখানে এসেছেন মূলত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে নিহতদের পরিবারের প্রতি সমর্থন জানাতে।তিনি বলেন, “প্রধানমন্ত্রী পরিচালিত এই অন্তহীন যুদ্ধের কারণে আমাদের যারা প্রাণ হারিয়েছেন, তাদের পাশে দাঁড়াতেই এখানে এসেছি।”আরেক বিক্ষোভকারী চাইম ত্রিভাক্স অভিযোগ করেন, ইসরাইল লেবানন ও ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভুল সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, নেতানিয়াহু দেশ পরিচালনার জন্য নয়, বরং “কারাগার এড়ানোর জন্য” এসব যুদ্ধ চালাচ্ছেন।এই বিক্ষোভ ইসরাইলে চলমান রাজনৈতিক বিভাজন ও সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ আরও একবার সামনে নিয়ে এসেছে।
তথ্যসূত্র: আল জাজিরা
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.