
কুয়েত প্রতিনিধিঃকুয়েত থেকে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক। একই দিনে পৃথক আরেকটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে। প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতগামী ফ্লাইট একাধিকবার বাতিল হয়। ফলে মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে সেগুলো দেশে ফিরিয়ে আনা হয়। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.