
জনতার সময় ডেক্স :নওগাঁর নিয়ামতপুরে সম্প্রতি গলা কেটে ৪ হত্যাকান্ডের ঘটনায় গ্রামবাসীর সঙ্গে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর দাখিল মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় মূল বক্তব্য পেশ করেন মান্দা-নিয়ামতপুর সার্কেল অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ।এ সময় আরও বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিপিএম মাহাবুবুর রহমান। গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন রুমন আহমেদ ইফতি।এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন। নিরীহ কোন গ্রামবাসী যেন হয়রানির শিকার না হয় সেদিকে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় এবং সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানান।আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সারাদেশ তোলপাড় করা এ ঘটনায় থানা পুলিশ, জেলা পুলিশ, ডিবি, গোয়েন্দা বাহিনী দ্রুত সময়ের মধ্যে আসামী সনাক্ত করে অস্ত্র উদ্ধার করেছে। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। গ্রামবাসী যেন হয়রানির শিকার না হয় এবং কোন প্রতারক গ্রামবাসীকে ফোন দিয়ে প্রতারিত করতে না পারে সেদিকে পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.