সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

জমি নিয়ে বিরোধের জেরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা দায়ের

Reporter Name / ১৪৩
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:০৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জমি-জমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগ উঠেছে তারই ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের বয়রা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মোছাঃ সাহারা বানু (৪৫), স্বামী- সোলেমান আলী, গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে নবাবগঞ্জ থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামীর পিতা মৃত্যুবরণ করার পর স্বামীর ভাইরা জমি-জমা নিজেদের মধ্যে ভাগ-বণ্টন করে নেন এবং তার স্বামীকে বঞ্চিত করেন। পরবর্তীতে তারা যাতে ভবিষ্যতে জমি দাবি করতে না পারেন, সে জন্য বিভিন্নভাবে বাধা প্রদানসহ বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা বন্ধ করার চেষ্টা চালিয়ে আসছিলেন। অভিযোগে আরও বলা হয়, গত ২৭ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে বিবাদীরা লাঠি, লোহার রড ও সাবল নিয়ে তার স্বামীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মোঃ জুলফিকার আলী (ভুট্ট) (৪৫) ও মোঃ মুক্তার হোসেন (ইমরান) (৪০)-সহ আরও ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার স্বামীকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। ভুক্তভোগীর স্বামী চিৎকার করলে সাহারা বানু ও তার মেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা সাহারা বানুকে পেটে লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং তার মেয়েকেও কিল-ঘুষি মেরে আহত করে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত জুলফিকার আলী তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা তাদের ছেড়ে দিয়ে হুমকি দেয় যে, রাস্তা দেওয়া হবে না এবং জমির অংশ নেওয়ার চেষ্টা করলে সবাইকে হত্যা করা হবে। পরে স্থানীয় লোকজন আহত সোলেমান আলীকে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনার সাক্ষী হিসেবে মোঃ মালেক হোসেন (৫৫), পিতা- আইজ উদ্দিন, সাং- বয়রা উত্তরপাড়া এবং মোজাহের আলী (৪০), পিতা- মোহাম্মদ আলী, সাং- বুজরুক হরিণা, ডাক- পুটিমারা, ইউনিয়ন- পুটিমারা, থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুরসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী সাহারা বানু জানান, তার স্বামীর প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে না দিয়ে অভিযুক্তরা বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করার চেষ্টা করছে এবং হত্যার উদ্দেশ্যে মারপিট করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host