
তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা:রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে সুমন চন্দ্র দেবনাথ (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এঘটনাটি ঘটেছে।মৃত সুমন চন্দ্র দেবনাথ দূর্গাপুর গ্রামের খগেন চন্দ্র দেবনাথের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ মানুষিক ভারসাম্যহীন হয়ে অসুস্থ ছিলেন।থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নিজ ঘরে ঘুমাতে যায় সুমন। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে গেলেও সুমন ঘুম থেকে উঠছে না। এতে করে বাড়ির লোকজন সুমন কে ডাকাডাকি করে কোন সাড়া না দেয়ায় দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন সুমন ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এসময় গ্রামের লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় মৃতের পরিবার থেকে কেউ অভিযোগ করেননি, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.