বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

শিবগঞ্জে তিন নবজাতকের পাশে দাঁড়িয়েছেন ইউএনও মাজহারুল ইসলাম

Reporter Name / ১২৪
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ন

আরাফাত হোসেন,শিবগঞ্জ উপজেলা প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার পিঠালিতলা গ্রামের গরিব কৃষক তোহুরুল ইসলাম দম্পতির ঘরে একসাথে তিন জময সন্তানের জন্ম হয়। তিন নবজাতকের জন্মের খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম তোহুরুলের  নবজাতক তিন শিশু ও মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি শিশুদের জন্য বেবি খাবার, পোশাক এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। স্থানীয় সূত্রে জানা যায়, তোহুরুল ইসলাম পেশায় একজন কৃষক। কৃষি কাজ করে কোনোমতে সংসার চালান তিনি। একসাথে তিন সন্তান হয়েছে তাদের ভরণপোষণ নিয়েছে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারটি। এ বিষয়ে নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম বলেন, “তিনটি নবজাতকের দায়িত্ব পালন করা একজন প্রান্তিক কৃষকের জন্য অত্যন্ত কষ্টসাধ্য; তাই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গেয়েছি। উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এই পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে, ইনশাআল্লাহ। এসময় উপজেলা বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com