বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এমপি মজিবুর রহমানের মতবিনিময়

Reporter Name / ১৫৬
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহীর তানোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসেনর সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান। বুধবার সন্ধ্যায় তানোর প্রেস ক্লাব কার্যালয়ে গিয়ে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজুর সভাপতিত্বে ও তানোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, জামায়াতের সিনিয়র নেতা অধ্যাপক জামিলুর রহমান, সিরাজুল ইসলাম, তানোর পৌর জামায়াতের আমীর মুখছেদ আলী, সেক্রেটারী জুয়েল, মাহাবুর চৌদুরী, রাজশাহী জেলা ছাত্র শিবির সাবেক দপ্তর সম্পাদক এমপির পিএস ওয়ালিউল্লাহ মাসুম। তানোর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রন্জু, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন, সদস্য সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, লুৎফর রহমান, তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ, সিনিয়র সাংবাদিক আলিফ হোসেন, মাহাবুব জুয়েল, সাংবাদিক রায়হান আলী, মাহাবুব আলম প্রমুখ। এসময় তানোর উপজেলার বিভিন্ন পত্রিকা ও অনলাইনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তানোর উপজেলার সাংবাদিকদের অবকাঠামোগত সমস্যা ও পেশাগত চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে এমপি তা মনোযোগ সহকারে শোনেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেন, সমাজে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের দায়িত্বশীলতার প্রশংসা করে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির কল্যানে কাজ করছেন। সৎ ও সাহসী সাংবাদিকের গুরুত্ব অপরিসীম। তাই সকল সাংবাদিককে তিনি ন্যায় ও নিষ্ঠার সাথে সত্য সংবাদ প্রকাশ করে এরাকার উন্নয়নে ভূমিকা রাকার আহবান জানান। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com