
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল এস্কাফ (ফেন্সিডিল)সহ মো. রাব্বুল হোসেন সোহাগ (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। শনিবার (০৯ মে) ভোর ০৪:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৫ সূত্রে জানা যায়, র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল বাঘা থানাধীন ভানুকর গ্রামস্থ ধৃত আসামির বসতবাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে বাড়ির ভেতরে লাকড়ির নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৫ বোতল এস্কাফ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০২টি সিম কার্ড জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. রাব্বুল হোসেন সোহাগ (২১)। তিনি রাজশাহী জেলার বাঘা থানার মীরগঞ্জ ভানুকর গ্রামের মো. মজিবুর রহমান আকালের ছেলে। র্যাব-৫ আরো জানাই, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রাব্বুল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য বিভিন্ন উপায়ে সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন। উদ্ধারকৃত এস্কাফ (ফেনসিডিল) গুলোও তিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। এই ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। জনস্বার্থে এবং অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.