বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নতুন পুলিশ কমিশনার পেল আরএমপি, কার্যক্রমে গতি ফেরার প্রত্যাশা

Reporter Name / ১২২
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :-রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে নতুন নেতৃত্ব পেল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ ফয়েজুল কবির।বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নতুন কমিশনারের যোগদানের মধ্য দিয়ে আরএমপির কার্যক্রমে আরও গতি, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বাড়বে বলে নগরবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।মোহাম্মদ ফয়েজুল কবির ১৯৭৪ সালে কসবা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন।দীর্ঘ পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ডিআইজি পদে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)–তে কর্মরত ছিলেন।দায়িত্ব গ্রহণের পর তিনি রাজশাহী মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।সংশ্লিষ্ট মহলের মতে, অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তা হিসেবে মোহাম্মদ ফয়েজুল কবিরের নেতৃত্বে আরএমপির চলমান কার্যক্রম আরও গতিশীল হবে। নগরবাসীর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ ও সেবামূলক পুলিশিংয়ে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা করা হচ্ছে।উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে আরএমপির সাবেক পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান বদলিজনিত কারণে সিলেট রেঞ্জ পুলিশ–এ যোগদানের উদ্দেশ্যে নবাগত কমিশনারের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com