বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে ধান ক্রয় বন্ধ রেখে রাস্তা সংস্কার, ক্ষোভে ফুঁসছেন চাষিরা

Reporter Name / ১২৭
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬, ৫:২০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:তানোরে সরকারি খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ রেখে রাস্তা সংস্কারের কাজ শুরু করায় বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকরা। ধান বিক্রির মৌসুমে এমন উদ্যোগে কৃষকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এতে সরকারি ক্রয়কেন্দ্রে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ চাষিরা। জানা গেছে, গত ৩ এপ্রিল সারাদেশে সরকারি খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হলেও তানোরে এখনো ধান কেনা শুরু হয়নি। বরং খাদ্যগুদামের প্রবেশ সড়ক সংস্কারের কাজ চলছে। দীর্ঘদিন অবহেলায় থাকা সড়কটি ঠিক ধান সংগ্রহ মৌসুমে সংস্কার করায় কৃষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি ঢালাই হওয়ায় কাজ শেষের পর অন্তত ১৫ দিন পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এ সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। ফলে সব মিলিয়ে প্রায় এক মাস খাদ্যগুদামে ধান ক্রয় কার্যক্রম বন্ধ থাকার আশঙ্কা রয়েছে প্রান্তিক কৃষকদের অভিযোগ, তারা বাকিতে সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ বহন করে ধান চাষ করেন। ধান কাটার পর ঋণ ও বকেয়া পরিশোধে দ্রুত নগদ অর্থের প্রয়োজন হয়। কিন্তু সরকারি ক্রয়কেন্দ্রে ধান বিক্রি বন্ধ থাকায় তারা বাধ্য হয়ে কম দামে ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের কাছে ধান বিক্রি করছেন।কৃষকদের দাবি, ধান সংগ্রহ মৌসুমের আগে কিংবা পরে রাস্তা সংস্কার করা হলে এমন ভোগান্তি তৈরি হতো না। পাশাপাশি অস্থায়ী ক্রয়কেন্দ্র চালু করলেও কৃষকরা ক্ষতির মুখে পড়তেন না।স্থানীয় কয়েকজন চাষি অভিযোগ করেন, একটি প্রভাবশালী সিন্ডিকেটকে সুবিধা করে দিতেই ধান সংগ্রহ বিলম্বিত করা হচ্ছে। এতে প্রকৃত কৃষকের পরিবর্তে পরে বড় ব্যবসায়ীরা সরকারি গুদামে ধান সরবরাহের সুযোগ পাবে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তানোর ও কামারগাঁ সরকারি ক্রয়কেন্দ্রে প্রতি কেজি ৩৬ টাকা দরে মোট ১ হাজার ৬০০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩ এপ্রিল থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলার কথা রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ১৩০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে চান্দুড়িয়া থেকে কামারগাঁ ইউনিয়নের চৌবাড়িয়া-মালশিরা বিল এলাকায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে আগাম বোরো চাষ হয়েছে। এ বিষয়ে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোহন বলেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে। কোনোভাবেই কৃষকদের ক্ষতিগ্রস্ত হতে দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com