সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

Reporter Name / ১৫৮
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন

জেলা প্রতিনিধি নওগাঁঃনওগাঁর মহাদেবপুরে পুলিশের মিথ্যা পরিচয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর বেশ ধারণ করে সড়কে ছিনতাই করার অভিযোগে কুখ্যাত আন্ত জেলা দুষ্কৃতিকারী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার গত ২৯-০৪-২৬ তারিখে মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়ন শ্যামপুর গ্রামে নওহাটা টু মহাদেবপুর গামি সড়কে খুব সকাল বেলা এক দল দুষ্কৃতকারী পুলিশ পরিচয়ে, পুলিশের ভেস্ট পরিধান করে। অটোরিকশাকে জোরপূর্বক থামিয়ে দেয়। যাত্রী ও অটোচালক সহ দুইজন কে ভয় ভীতি দেখিয়ে দুষ্কৃতকারী দের গাড়িতে উঠিয়ে নেয় এবং অটো টা ছিনতাই করে নিয়ে যায়। সেই সাথে যাত্রী এবং অটো চালককে চোখ বেঁধে গোবিন্দগঞ্জ হয়ে দিনাজপুর এর ফুলবাড়ী এলাকায় নিয়ে ছেড়ে দেয়। এই সংবাদ পাওয়ার পরপরই আসামি গ্রেফতারের পুলিশ সুপার, নওগাঁ জেলার তত্ত্বাবধানে গোয়েন্দা শাখা এবং মহাদেবপুর থানা পুলিশ এ সমন্বয়ে দুটি চৌকস দল গঠন করেন। একই সাথে মামলার গুরুত্ব বিবেচনা করে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় নাস্ত করা হয়। পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ একটা বিশেষ টীম তথ্য প্রযুক্তি ব্যাবহার করে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে গাইবান্ধা, দিনাজপুর, রংপুর অভিযান পরিচালনা করে। সপ্তাহ ব্যাপী ধারাবাহিক অভিযানের পর ৯ মে/২০২৬ দুষ্কৃতকারীদের মুল হোতা আসামি শাওন, স্বাধীন,ও রহমান (২৯) পিতা আজাদুল সাং হলিদা বগা থানা সোনাতলা জেলা বগুড়া কে গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানা এলাকার এলাকার সাম্য ফিলিং স্টেশন থেকে গ্রেফতার করা হয়। আসামি শাওন স্বাধীন, রহমান ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আরো ৫/৬ জন আসামির নাম প্রকাশ করে আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে। বাকী অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host