বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

দুর্গাপুরে শিশু হুমায়রা মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

Reporter Name / ১১৮
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ন


স্টাফ রিপোর্টার :-রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চার বছর বয়সী শিশু হুমায়রা জান্নাতের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার বাড়ির কাছ থেকে প্রায় ২০ হাত দূরে একটি খেজুরগাছতলার পাশে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।নিহত হুমায়রা ওই এলাকার ফার্মেসি ব্যবসায়ী হাসিবুল হোসেন শান্তর মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে হুমায়রা বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। ওই সময় তার সঙ্গে আরও কয়েকজন শিশু খেলছিল। এরপর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রাও রাতভর বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।পরদিন শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে জীবিত বা সন্ধান দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন। কয়েক ঘণ্টা পরই দুপুরে বাড়ির পাশের খেজুরগাছতলার কাছ থেকে হুমায়রার মরদেহ উদ্ধার করা হয়।মেয়ের মৃত্যু নিয়ে বাবা হাসিবুল হোসেন শান্ত বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। তার দাবি, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং মৃত্যুর আগে তাকে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে বিচার দাবি করেন।এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, শিশুটির শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পেট ফোলা এবং বাম হাতে ছোট ছোট জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, শিশুটির নিখোঁজের পর থেকেই পুলিশ তল্লাশি চালিয়েছিল। পরে বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com