সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

চুনারুঘাটে মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name / ১০২
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্ট হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কথিত মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় মোঃ কাজল মিয়া নামে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি চুনারুঘাট থানা-য় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে চুনারুঘাট বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে ধলাইপাড় (চন্দনা) ঢালাই সড়কে পৌঁছালে পূর্ব বিরোধের জেরে কয়েকজন তার পথরোধ করে। অভিযোগে উল্লেখ করা হয়, শাওন মিয়া, স্বপন মিয়া ও শান্ত মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলার চেষ্টা চালায়। ‎ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আলোচিত মাদক ব্যবসায়ী আব্দুল জলিলের সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং তিনি তাদের মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলায় বিভিন্ন সময় হুমকি ও হয়রানির শিকার হয়ে আসছেন। ‎অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তদের হাতে রামদা, হাতুড়ি ও ছুরি ছিল। তিনি আত্মরক্ষার্থে চিৎকার করলে স্থানীয় লোকজন ও সাক্ষীরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। ‎মোঃ কাজল মিয়া অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দেয় এবং মামলা করলে আরও ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে বলেও শাসায়। এতে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। ‎তিনি অভিযোগে আরও দাবি করেন, সংশ্লিষ্ট সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ বিষয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ‎এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host