
নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে তানোরে পুলিশের অভিযানে ড্রাম টাক তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ ২ জন আটক করেছেন তানোর থানা পুলিশ।তানোর থানার (ওসি) এস.এম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় তানোর থানার এস.আই মাসউদ ও এস.আই আবু নাঈম সঙ্গীয় ফোর্সসহ গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে ড্রাম টাক তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করতে সক্ষম হন।আসামীরা হলেন,মহানন্দাখালি উত্তরপাড়া গ্রামের শফিকুলের পুত্র রনিউর রহমান (৩৫) ও পুঠিয়াপাড়া গ্রামের ইনতাজ আলীর পুত্র ইমন আলী(২৪)।থানার পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তালন্দ বাজারস্হ ধানহাটী মাঠ থেকে অভিযান পরিচালনা করে ট্রাক নং ঢাকা মেট্রো ট -২০-৪৫৩০ তল্লাশীকালে ট্রাকটির বনাটের ডান পাশের চেম্বার থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার এবং ২ জনকে আটক করা হয়েছে।তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস.এম মাসুদ পারভেজ জানান, তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে তালন্দ বাজারস্হ ধানহাটী মাঠ থেকে অভিযান পরিচালনা করে ট্রাক নং ঢাকা মেট্রো ট -২০-৪৫৩০ তল্লাশীকালে ট্রাকটির বনাটের ডান পাশের চেম্বার থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার এবং ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.