
নিজস্ব প্রতিবেদক : জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. তোহিদুর ইসলাম রেজা মাস্টার।এক শুভেচ্ছা বার্তায় বিনর্ম শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকার কারণে তাকে অনেকেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে উল্লেখ করেন। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্ক গঠনের ধারণাও তার উদ্যোগে সামনে আসে বলে বিএনপির পক্ষ থেকে উল্লেখ করা হয়।প্রতি বছর দিবসটি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে থাকে।তিনি পৌরসভার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।আগামীতে পৌর নির্বাচনে মেয়রপদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি জিয়াউর রহমানের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, বিএনপির আদর্শের সৈনিক মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। পেশায় মুন্ডুমালা কামিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক তিনি। বাড়ি পৌর সদরেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির নীতিনির্ধারক তারেক রহমানের পূর্বঘোষিত রাষ্ট্রসংস্কারের ৩১ দফা'র সফল বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তিনি। এজন্য মুন্ডুমালা পৌরসভায় দলীয় মেয়রপ্রার্থী হিসেবে তার মতো একজন দূরদর্শী নেতৃত্ব পৌরবাসীর এখন সময়ের দাবি।সম্প্রতি তিনি তাঁর ফেসবুক ভেরিফাই এক পোষ্টে লিখেছেন- আমরা বিশ্বাস করি, দল যদি তৃণমূলের এই স্বতঃস্ফূর্ত জনমতকে মূল্যায়ন করে তিনি মেয়রপদে অবশ্যই মনোনয়নে নির্বাচিত হবেন। তবেই মুন্ডুমালা পৌরসভার দলীয় মেয়র বিএনপিকে উপহার দেয়া সম্ভব। তিনি দলীয় মেয়র নির্বাচিত হলে মাদকমুক্ত ও আধুনিক, নিরাপদ এবং আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলবেন।পরিশেষে রেজা মাস্টার বলেন- আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মুন্ডুমালার উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় লক্ষে বিএনপিকে আরও শক্তিশালী করবো ইনশাল্লাহ, জয় আমাদের হবেই।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.