বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক শহিদুল ইসলাম

Reporter Name / ১৩৭
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর তানোর উপজেলায় চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় খাল পুনঃ খনন কাজ ঘুরে দেখেন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেণ।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান,তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ, বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় জেলা প্রশাসক বলেন, বর্ষা মৌসুমে খালের পানি সংরক্ষণ করা গেলে তা কৃষি ও দৈনন্দিন বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি খালের পাড়ে পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান। পরবর্তীতে তানোর পৌরসভায় নতুন একটি রাস্তার উদ্বোধনের ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী সরদার জাহাঙ্গীর আলম, হিসাব রক্ষক আব্দুস সবুর, কর আদায়কারী বিমল কুমার ঘোষ,কার্য সহকারী মাহাবুর রহমান। পরে তানোর ভূমি অফিস, তানোর বিএমডিএ অফিস পরিদর্শন করেন তিনি।এর আগে তানোর উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদাক, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী নুরনাহার সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com