
স্টাফ রিপোর্টার:অত্যন্ত উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো "রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত। চূড়ান্ত পর্বের শ্বাসরুদ্ধকর ম্যাচে বগুড়া জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী জেলা দল।আজ ২৫ জুন ২০২৬ তারিখে রাজশাহী পুলিশ লাইন্স মাঠে এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ, রাজশাহীর সার্বিক আয়োজনে এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। উক্ত সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিজয়ী ও রানার আপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। এই ঐতিহ্যের ধারাকে টিকিয়ে রাখতে এবং পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এ অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশ ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.