বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

Reporter Name / ৬৯
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:১৩ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি।শনিবার এক যৌথ শুভেচ্ছা বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, দক্ষ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখা আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে বলে তারা আশাবাদী।নেতৃদ্বয় বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সংরক্ষণ, কল্যাণ নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার বিকাশে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা পালন করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।যৌথ শুভেচ্ছা বার্তায় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, ব্যক্তিগত ও সাংগঠনিক সাফল্য কামনা করেন। পাশাপাশি সংগঠনটির সার্বিক উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করে তারা আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত কমিটি রাজশাহীর ফটো সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com