
স্টাফ রিপোর্টারঃপঞ্চগড়ের বোদা উপজেলায় অভিযান চালিয়ে ৯৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১৯ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করেছে র্যাব-১৩। এ সময় মো. আনসার আলী (৪৫) নামে এক সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।সোমবার (৬ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটে র্যাব-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল বোদা উপজেলার সামেরডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে আনসার আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব আলামত জব্দ করা হয়।গ্রেপ্তার আনসার আলী সামেরডাঙ্গা গ্রামের মৃত পাশান আলীর ছেলে।র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনসার আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে। তিনি পঞ্চগড় থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে দাবি করেছে র্যাব। উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.