বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহী রেঞ্জে নতুন ডিআইজির যোগদান

Reporter Name / ৪
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আশিক সাঈদ। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পেশাদারিত্ব বজায় রাখা এবং জনগণকেন্দ্রিক পুলিশি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।শনিবার সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়ে পৌঁছালে নবাগত ডিআইজি মো. আশিক সাঈদকে বাংলাদেশ পুলিশের ঐতিহ্য অনুযায়ী আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে রেঞ্জ কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে তাঁর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জের আওতাধীন সব জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। মতবিনিময় সভায় নবাগত ডিআইজি রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, পেশাদার পুলিশিং, জনবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং বাহিনীর সদস্যদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও মানবিক পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়নে সবাইকে আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ইউনিটকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।এর আগে সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে নবাগত ডিআইজি মো. আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহীর পুলিশ সুপারসহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাজশাহী রেঞ্জে নতুন নেতৃত্বের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, নবাগত ডিআইজির নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে, অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, স্বচ্ছ ও সেবামুখী পুলিশিং আরও বেগবান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com