বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে ৫০০ গ্রাম গাজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ২
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোরে মাদকের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। এ সময় গাঁজা বিক্রির নগদ ২৫ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে তানোর থানার এসআই মো. মাসউদ আলী-এর নেতৃত্বে এসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. আসাদুজ্জামান এবং সঙ্গীয় ফোর্স উপজেলার কামারগাঁ দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানে নিজ বাড়ি থেকে তোজাম্মেল হক তুজাল (৫৪)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত সোহরাব হোসেনের ছেলে এবং উপজেলার কামারগাঁ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ২৫ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়।প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় গাজার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ এই প্রতিবেদকে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে গাজা ও গাজা বিক্রির নগদ অর্থ সহ নিজ বাড়ি হতে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com