বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারকাদের

Reporter Name / ২
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:গত কয়েক দিনের টানা বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেটসহ বেশ কয়েকটি জেলার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। এরইমধ্যে অর্ধশ’রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। অভিনেত্রী নাদিয়া আহমেদ ফেসবুকে লিখেছেন, পানিবন্দি, ঘরবন্দি মানুষের জন্য দোয়া করুন সবাই। আল্লাহ্ মানুষকে নিরাপদ রাখুক, মানুষের দুর্ভোগ কমে আসুক। কারও মৃত্যু চাই না। সবাই যেন পরিবার নিয়ে নিরাপদে থাকতে পারে, নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছাতে পারে। সবাই সবার পাশে থাকি, প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আল্লাহ্ সবাইকে রক্ষা করুক। অভিনেতা ইরফান সাজ্জাদ ফেসবুক পোস্টে বলেন, আমার চট্টগ্রাম ভালো নাই! বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবান ভালো নাই! অথচ মেজর কোনো নিউজ নাই! কোনো আওয়াজ নাই! মানুষগুলো নীরবে মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, কবর থেকে লাশ ভেসে যাচ্ছে!তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হলে চট্টগ্রামের মানুষ সবার আগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু এবার নিজের এলাকার মানুষ বিপদে থাকলেও সেইভাবে সহযোগিতা চোখে পড়ছে না বলে আক্ষেপ করেন তিনি। পোস্টের শেষে আল্লাহ্র কাছে দুর্গত মানুষের জন্য রহমত কামনা করেন এই অভিনেতা। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, যারা প্রিয়জন, ঘরবাড়ি কিংবা জীবিকা হারিয়েছেন, আল্লাহ্ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন। একইসঙ্গে উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও বন্যাকবলিত মানুষের জন্য সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা এখন পানির নিচে। হাজারো পরিবার ঘরছাড়া। তার ভাষায়, যারা ভালো আছেন, তারা সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। এক প্যাকেট শুকনো খাবার বা এক বোতল পানিও এই মুহূর্তে একজন বন্যার্ত মানুষের জন্য অনেক বড় সহায়তা হতে পারে। কণ্ঠশিল্পী কাজী শুভ লিখেছেন, বন্যাদুর্গত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি হয়ে আছে লাখো মানুষ। আল্লাহ্ পাক সবাইকে দ্রুত এই বালা মুসিবত থেকে রক্ষা করুক। সবাই বন্যার্তদের পাশে দাঁড়াই। কণ্ঠশিল্পী পড়শী লিখেছেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার বন্যার ছবি ও ভিডিওগুলো দেখে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে। কতো মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কতো পরিবার খাবার ও বিশুদ্ধ পানির সংকটেÑ ভাবলেই কষ্ট লাগে। এই কঠিন সময়ে যার যতটুকু সামর্থ্য আছে, আসুন নিজের জায়গা থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের কাছে ছোট মনে হওয়া সাহায্যটুকুও হয়তো কারও জন্য এই মুহূর্তে অনেক বড় ভরসা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com