বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রি-ক্যাডেট স্কুলের সামনে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থী-অভিভাবক

Reporter Name / ৩
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ন

রায়হান মন্ডল,তানোর প্রতিনিধি :রাজশাহীর তানোর পৌর এলাকার তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তানোর প্রি-ক্যাডেট স্কুলের সামনের সড়কে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের।স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন থাকলেও সেটি দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে আছে। ফলে বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে না পেরে সড়কের ওপর জমে থাকে। এতে ছোট ছোট শিক্ষার্থীদের অনেক কষ্ট করে পানি মাড়িয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় অভিভাবকদের কোলে করেও শিশুদের বিদ্যালয়ে পৌঁছে দিতে দেখা যায়।স্থানীয় বাসিন্দারা জানান, এটি তানোর পৌরসভার গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন শত শত শিক্ষার্থী এই পথ দিয়ে যাতায়াত করলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অভাবে ভোগান্তি দিন দিন বাড়ছে।এলাকাবাসী দ্রুত ড্রেন সংস্কার, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সড়কটি চলাচলের উপযোগী করতে পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com