
স্টাফ রিপোর্টার:ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, ‘দৈনিক ভোরের কাগজ’-এর রাজশাহী প্রতিনিধি, প্রখ্যাত জননেতা আতাউর রহমান ও ভাষা সৈনিক মনোয়ারা রহমানের সুযোগ্য সন্তান এবং বরেণ্য শিক্ষাবিদ মাদার বখ্শ সাহেবের দৌহিত্র প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।গত শুক্রবার দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত রাজশাহী খ্রিষ্টান মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। সাইদুর রহমানের শারীরিক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়লে রাজশাহীর সাংবাদিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়।সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান রাজশাহী প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনসহ সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, অর্থ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক সুরুজ আলী এবং কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল, রাইফ উদ্দিন রাফি, তানভীর, হালানসহ সকল সদস্য দ্রুত হাসপাতালে যান। তাঁরা চিকিৎসকদের কাছ থেকে সাইদুর রহমান এর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবহিত হন, তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।এ ছাড়া রাজশাহীর বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক, পেশাজীবী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নেন।সাংবাদিক নেতারা বলেন, রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। রাজশাহীর গণমাধ্যমের বিকাশ, সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. নাইমুল ইসলামের তত্ত্বাবধানে সাইদুর রহমানের চিকিৎসা চলছে। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।রাজশাহী প্রেসক্লাবের সকল সদস্য ও সহকর্মীরা মহান আল্লাহ তাআলার দরবারে তাঁদের প্রিয় সভাপতির দ্রুত আরোগ্য কামনা করছেন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত রোগমুক্ত করে সম্পূর্ণ সুস্থ অবস্থায় সকলের মাঝে ফিরিয়ে দেন এবং চিকিৎসকদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাওফিক দান করেন এই প্রার্থনা ব্যক্ত করেছেন তাঁরা।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.