বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার:প্রশংসায় ভাসছেন (ওসি)এস.এম মাসুদ পারভেজ

Reporter Name / ৫
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী জেলার পুলিশ সুপার মো. নাইমুল হাসান-এর দিকনির্দেশনা এবং তানোর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ-এর সার্বিক তত্ত্বাবধানে অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তানোর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতে পরিচালিত বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ তিনজন আসামিকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, তানোর থানার এস.আই মো. মাসউদ আলী-এর নেতৃত্বে এস.আই মো. হাসমত আলী,এ.এস আই আসাদুজ্জামান আসাদ, এ.এস.আই মো. শাহাদাত হোসেন, এসআই মো. মহসিন আলম এবং সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. লিটন (৩০), পিতা- মো. আবু তাহির, সাং- কুন্দাইন, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করা হয়। এছাড়া পরোয়ানাভুক্ত আসামি মো. অসীম (২৮), পিতা- মো. আনসার আলী, সাং- আড়াদিঘী, থানা- তানোর, জেলা- রাজশাহী এবং নিয়মিত মামলার আসামি মো. রাজিব, পিতা- মো. নঈমউদ্দিন, সাং- কুন্দাইন, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে তানোর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ” জনতার সময় কে” বলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তানোর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত তানোর গড়ে তুলতে তানোর থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।তিনি আরও বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে দ্রুত পুলিশকে জানাতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও তানোর থানা পুলিশের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।”
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার পুলিশ সুপার মো. নাইমুল হাসান-এর দিকনির্দেশনা এবং তানোর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ-এর সার্বিক তত্ত্বাবধানে অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তানোর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতে পরিচালিত বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ তিনজন আসামিকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, তানোর থানার এস.আই মো. মাসউদ আলী-এর নেতৃত্বে এস.আই মো. হাসমত আলী,এ.এস আই আসাদুজ্জামান আসাদ, এ.এস.আই মো. শাহাদাত হোসেন, এসআই মো. মহসিন আলম এবং সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. লিটন (৩০), পিতা- মো. আবু তাহির, সাং- কুন্দাইন, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করা হয়। এছাড়া পরোয়ানাভুক্ত আসামি মো. অসীম (২৮), পিতা- মো. আনসার আলী, সাং- আড়াদিঘী, থানা- তানোর, জেলা- রাজশাহী এবং নিয়মিত মামলার আসামি মো. রাজিব, পিতা- মো. নঈমউদ্দিন, সাং- কুন্দাইন, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে তানোর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ” জনতার সময় কে” বলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তানোর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত তানোর গড়ে তুলতে তানোর থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।তিনি আরও বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে দ্রুত পুলিশকে জানাতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও তানোর থানা পুলিশের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com