বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

সুরুজ আলীর মুক্তি দাবিতে সরব জাতীয় সাংবাদিক সংস্থা, মামলা প্রত্যাহারের আহ্বান

Reporter Name / ৪
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:১২ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও সাংবাদিক মো. সুরুজ আলীকে একটি কথিত প্রেসক্লাবের দায়ের করা মামলায় আদালতের নির্দেশে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি।মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. নুরে ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এবং রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, একজন দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে মো. সুরুজ আলী আদালতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। কিন্তু তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনা সাংবাদিক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে।নেতৃবৃন্দ বলেন, একটি কথিত প্রেসক্লাবের দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় একজন সাংবাদিককে হয়রানির শিকার হতে হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের অবাধ কার্যক্রমের জন্য উদ্বেগজনক। এ ধরনের মামলা সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। সাংবাদিকদের মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. নুরে ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুসহ বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক মো. সুরুজ আলীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং সাংবাদিক সমাজকে পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com